শিক্ষার্থীদের স্বার্থে হরতাল প্রত্যাহারের আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের স্বার্থে কাল থেকে টানা ৩৬ ঘণ্টার হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, হরতালের জন্য বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করতে হচ্ছে। এতে করে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে।আজ শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের বিষয়টি রাজপথের ইস্যু নয়। তাই সত্যিকারের সংবিধান সংশোধন চাইলে জাতীয় সংসদে এসে বিরোধী দলকে কথা বলতে হবে।নুরুল ইসলাম নাহিদ বলেন, কাল রোববার থেকে বাংলাদেশ টেলিভিশনে নামী স্কুলগুলোর শ্রেণীকক্ষে পাঠদানপদ্ধতি সম্প্রচারের কথা ছিল। কিন্তু হরতালের কারণে তা সম্ভব হলো না। এতে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে।