শিক্ষার্থীরা দেশকে ভালোবাসবে, সমাজের প্রতি দায়বদ্ধ হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘শুধু আধুনিক শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, আমরা চাই আমাদের নতুন প্রজন্মের নৈতিক মূল্যবোধের পুনর্জাগরণ। আমরা গড়ে তুলতে চাই সেই প্রজন্মকে যারা দেশকে ভালোবাসবে, সমাজের প্রতি দায়বদ্ধ হবে। জ্ঞানে-গুণে, বিদ্যায়-প্রযুক্তিতে দক্ষ মানবশক্তিতে পরিণত হবে।’ আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা সরকারি কলেজ চত্বরে আয়োজিত বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত মযহারুল ইসলাম বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের সতর্ক করে বলেন, স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষাব্যবস্থাকে বাধাগ্রস্ত করা যাবে না। কোনো দাবি থাকলে যৌক্তিকতা অনুসারে আলোচনা করে সমাধান করা হবে।অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা কলেজে অনার্স কোর্স চালু করার জন্য মন্ত্রীর কাছে আবেদন করে। এ আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রী আলোচনা সাপেক্ষে অনার্স কোর্স চালুসহ প্রয়োজনীয় সমস্যাগুলো সমাধান করার আশ্বাস দেন।শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ আজাদ রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ চয়ন ইসলাম, উল্লাপাড়ার সাংসদ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসিবুর রহমান, সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি আবদুল খালেক প্রমুখ।