শিক্ষায় শীর্ষে ত্রিপুরার নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বাঙালি-অধ্যুষিত ত্রিপুরা রাজ্যে এখন নারীরা সবচেয়ে বেশি সাক্ষর। গতকাল শুক্রবার ত্রিপুরার বিদ্যালয় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী বিধানসভায় এ কথা বলেছেন।তিনি বলেন, সারা দেশের শিক্ষার হারে ত্রিপুরা চতুর্থ স্থানে রয়েছে। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এই রাজ্যের শিক্ষার হার এখন ৮৭ দশমিক ৭৫ শতাংশ।