শিক্ষিকা নির্যাতনের অভিযোগ তদন্ত ও শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষিকাকে নির্যাতন ও উত্ত্যক্ত করার অভিযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক।গতকাল শুক্রবার এক বিবৃতিতে তাঁরা ওই শিক্ষিকার অভিযোগের যথাযথ তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।সম্প্রতি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক নওরীন তাবাসসুম বিভাগীয় সভাপতি আবদুল্লাহ হেল কাফি ও একজন প্রভাষকের বিরুদ্ধে নির্যাতন ও উত্ত্যক্ত করার অভিযোগ আনেন।এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ওই শিক্ষকেরা বলেন, ‘আমরা জানতে পেরেছি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে এ বিষয়ে জানালেও প্রতিশ্রুতি ছাড়া কার্যকর কোনো প্রতিকার হয়নি। উপরন্তু আরও এক শিক্ষক সভাপতির এই উৎপীড়নমূলক আচরণে সক্রিয় সহযোগীতে পরিণত হয়েছেন।’শিক্ষকেরা প্রশ্ন তোলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কোনো নারী শিক্ষক যদি নিরাপদ কর্মস্থল না পান, তাহলে দেশের কোথায় এ পরিবেশ পাওয়া যাবে? একজন নারী শিক্ষক যদি বিভাগীয় সভাপতির কারণে নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে শিক্ষার্থীদের নিরাপত্তা দেবে কে?’অধ্যাপক আনু মুহাম্মদ, নাসিম আখতার হোসাইন, আকবর হোসেন, মানস চৌধুরী, মো. ইব্রাহীম খালেদ, জহির আহমেদ, মো. ছিদ্দিকুর রহমান, নাহিরন ইসলাম খান, মুজীবুল আনাম, নাইম সুলতান, নাসির উদ্দিন, তারানা বেগম, জাহেদুর রহমান, আমজাদ হোসেন, নাসরিন খন্দকার, সোমা মুমতাজসহ ১৩২ জন শিক্ষক বিবৃতিতে স্বাক্ষর করেন।