শিক্ষিকাদের জন্য প্রথম আলোর শুভেচ্ছা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ বুধবার রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাদের অগ্রিম ফুলেল শুভেচ্ছা জানানোর উদ্যোগ নিয়েছে প্রথম আলো। পত্রিকাটির পাঠক সংগঠন বন্ধুসভার সদস্যরা আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে কেক, ফুল, শুভেচ্ছা কার্ড এবং আজকের প্রথম আলো পত্রিকা ওই সব প্রতিষ্ঠানে পৌঁছে দিচ্ছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাবাজার সরকারি উচ্চবিদ্যালয়, সেন্ট জেভিয়ার্স হায়ার সেকেন্ডারি স্কুল, মনিজা রহমান বালিকা উচ্চবিদ্যালয়, কচিকাঁচার মেলা বিদ্যানিকেতন, গেন্ডারিয়া মহিলা সমিতি প্রাথমিক বিদ্যালয়, ইম্পেরিয়াল কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, মগবাজার গার্লস স্কুল, হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজ, তিতুমীর সরকারি কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, হলিক্রস স্কুল অ্যান্ড কলেজসহ রাজধানীর ৪০টি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাদের কাছে ওই শুভেচ্ছা পৌঁছে দেওয়া হচ্ছে। আগামীকাল দোল পূর্ণিমার ছুটি থাকায় আজ এই শুভেচ্ছা জানানোর উদ্যোগ নেওয়া হয়। আর কাল আন্তর্জাতিক নারী দিবসের দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাদের শুভেচ্ছা জানান।