শিকড় ও ব্যাঙ খেয়ে তিন সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে ধুধু মরুভূমি। খাবার বলতে কিছুই নেই। কিন্তু কিছু খেয়ে তো বাঁচতে হবে। অনেক খোঁজাখুঁজি করে পাওয়া গেল রুক্ষ প্রান্তরে জন্মানো কিছু গাছের শেকড় ও ব্যাঙ। তাই খেয়ে তিনি পার করে দিলেন তিন সপ্তাহ। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় উতাহ অঙ্গরাজ্যের দুর্গম এসক্যালানটে মরুভূমিতে এ ঘটনার জন্ম দিয়েছেন উইলিয়াম লাফিভার (২৮) নামের এক যুবক। তিনি অটিস্টিক বলে জানা গেছে। গতকাল শুক্রবার রয়টার্সের এক খবরে এ কথা জানানো হয়।লাফিভারে বাবা জানান, গত ৬ বা ৭ জুন লাফিভার তাঁর কুকুর নিয়ে ভ্রমণে বের হন। এ জন্য তিনি তাঁর কাছে টাকা চান। তিনি তাঁকে টাকা পাঠাবেন বলে জানান। কিন্তু লাফিভার পরে বাবার সঙ্গে আর যোগাযোগ করেনি। অনেক দিন ধরে কোনো খোঁজ না পেয়ে গত মঙ্গলবার লাফিভারে বোন বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে কর্তৃপক্ষ তাঁকে ওই মরুভূমি থেকে গত বৃহস্পতিবার উদ্ধার করে। লাফিভার মরুভূমির মধ্যে একা ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ছিলেন। তাঁর কুকুরও তাঁকে ছেড়ে যায়। তাঁর কাছে থাকা সব খাবারও ফুরিয়ে যায়। তখন তিনি শিকড় ও ব্যাঙ খেয়ে জীবন রক্ষা করেন। উদ্ধারকারীরা জানিয়েছেন, হেলিকপ্টার নিয়ে তাঁকে খুঁজে বের করা হয়। তিনি একটি নদীর তীরে বসা ছিলেন। তিনি দুর্বল হয়ে পড়ায় হাঁটতে পারছিলেন না। লাফিভারকে জীবিত উদ্ধার করতে পারাটাকে অবিশ্বাস্য মনে করছেন উদ্ধারকারীরা।