শিগগিরই তিস্তা চুক্তি হবে: পররাষ্ট্রসচিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্রসচিব মো. মিজারুল কায়েস বলেছেন, তিস্তার পানি বণ্টন চুক্তি সই হয়নি বলেই ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরকে ব্যর্থ বলা যাবে না। পররাষ্ট্রসচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, আগামী তিন মাসের মধ্যেই তিস্তার পানি বণ্টন চুক্তি সই হবে। সফরকালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, শিগগিরই তিস্তার পানি বণ্টন চুক্তি সই হবে। আজ বৃহস্পতিবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফর-পরবর্তী এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব এসব কথা বলেন।গত মঙ্গলবার শেখ হাসিনা ও মনমোহন সিংয়ের মধ্যে শীর্ষ বৈঠক হয়। বৈঠকে প্রত্যাশিত তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টন চুক্তি এবং ট্রানজিট না হওয়ায় বিভিন্ন মহল থেকে হতাশা প্রকাশ করা হয়।