শিগগিরই পশু জবাইয়ের নীতিমালা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মত্স্য ও প্রাণীসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেছেন, যেখানে সেখানে আর গরু জবাই করা যাবে না। সরকার এ বিষয়ে শিগগিরই একটি নীতিমালা করবে। ‘তড়কা রোগ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেছেন। ঢাকা বিভাগীয় প্রাণীসম্পদ দপ্তর আজ রোববার খামারবাড়ির গিয়াসউদ্দিন মিল্কি মিলনায়তনে দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে। এতে প্রাণীসম্পদ দপ্তরের ঢাকা বিভাগের সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সেমিনারে মন্ত্রী বলেন, কোনো গরিব পরিবারের একটি গরু মারা যাওয়া মানে ওই পরিবারের সর্বস্ব হারানো। কাজেই অ্যানথ্রাক্স বা তড়কা যেন কোনোভাবেই আর ছড়াতে না পারে, সে জন্য সবাইকে সচেতন হতে হবে। তবে বিষয়টি নিয়ে অযথা আতঙ্ক ছড়ানোর কিছু নেই।প্রাণীসম্পদ বিভাগের সব সমস্যা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী। তিনি বলেন, জনবল নিয়োগ, পদোন্নতিসহ সব সমস্যার সমাধান করা হবে। গবাদিপশুর সংখ্যা অনুযায়ী জনবল নিয়োগ করা হবে। যেখানে গবাদিপশুর সংখ্যা বেশি, সেখানে জনবলও বেশি নিয়োগ করা হবে।মন্ত্রী বলেন, ‘এই অধিদপ্তরের সাফল্যের ওপর নির্ভর করছে দেশের মানুষের পুষ্টি। মতিয়া আপা যতই চাল খাওয়াক না কেন, এই অধিদপ্তরের লোকজন ছাড়া প্রাণীজ আমিষ বা পুষ্টি পাওয়া যাবে না।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব শরফুল আলম। সভাপতিত্ব করেন প্রাণীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ আলী।