শিগগিরই বিএনপির আন্দোলন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলীয় জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে বিএনপি শিগগিরই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নির্দলীয় সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হতে হবে। সেই সরকারের চরিত্র হতে হবে নির্দলীয় ও নিরপেক্ষ। এ রকম একটি সরকারের দাবি কেবল বিএনপির নয়, জনগণেরও।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, কর্মসূচি চূড়ান্ত করতে ঈদের পর দলের নীতিনির্ধারক ফোরাম, স্থায়ী কমিটি ও ১৮ দলীয় জোটের বৈঠক হবে। এরপর আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।বেলা ১১টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরফত আলীসহ নেতা-কর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।মির্জা ফখরুল বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।