শিগগিরই সংবিধান পুনর্মুদ্রণের কাজ শুরু হচ্ছে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই সংবিধান পুনর্মুদ্রণের কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। আজ সোমবার ডেনমার্কের রাষ্ট্রদূত আইনমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে তঁার কার্যালয়ে সাক্ষাত্ করেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সংবিধান পুনর্মুদ্রণের সঙ্গে সংবিধান সংশোধনে গঠিত কমিটির নেওয়া কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। সংবিধান হলো সর্বোচ্চ আইন। যেকোনো আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে তা বাতিল করা হবে। সম্প্রতি সংবিধান নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের দুই মহাসচিব যে বক্তব্য দিয়েছেন, আইনমন্ত্রী তা বোঝার ভুল বলে অভিহিত করেন।