শিগগিরই ২৮তম বিসিএসের ফল ঘোষিত হবে: পিএসসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিগগিরই ২৮তম বিসিএসের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। তবে কবে ফলাফল প্রকাশ করা হবে, তা সুনির্দিষ্ট করে বলা হয়নি।পিএসসির জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ২৮তম বিসিএস লিখিত ও মৌখিক পরীক্ষা যথাসময়ে শেষ হয়েছে। কিন্তু আদালতে মামলাজনিত কারণে ক্যাডারভিত্তিক সুপারিশ চূড়ান্ত করা যায়নি। মামলাজনিত জটিলতা না থাকলে ফেব্রুয়ারিতে মাসেই চূড়ান্ত সুপারিশ করা হতো। সম্প্রতি মামলাজনিত জটিলতা নিরসন করা হয়েছে। শিগগিরই ফলাফল প্রকাশ করা হবে।বিবৃতিতে আরও বলা হয়, ২৯তম বিসিএসের চূড়ান্ত ফলাফল এ বছরের মধ্যেই প্রকাশ করা হবে।