শিবগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্রদলের নবীনবরণ
বগুড়া শিবগঞ্জ এমএইচ ডিগ্রি কলেজে ৮ আগস্ট ছাত্রদলের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আমিনুল ইসলামের সভাপতিত্বে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন মীর শাহে আলম, কামাল সেলিম, আবদুর রাজ্জাক, নজরুল ইসলাম, শাহ এম এ জলিল, এস এম তাজুল ইসলাম, এনামুল হক, আবদুর রাজ্জাক, রুহুল আমিন সরকার, সাহাবুল আলম, হাসানুজ্জামান, শাখাওয়াত হোসেন, ফারুকুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, আবদুল গাফফার, মেহেদী হাসান, আবদুল মতিন, ফারুক আহম্মেদ, মহিদুল হক, ফজলার রহমান, জাকারিয়া ইসলাম, তাজমিনা খাতুন প্রমুখ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।বিহার বিএম কলেজে নবীনবরণ১০ আগস্ট উপজেলার বিহার টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের উদ্যোগে কলেজের হলরুমে নবীনবরণ ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়। বিহার উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান। বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ তাজউদ্দিন মোহাম্মদ ইমতিয়াজ আলী, আলী-উর রেজা, শরিফ হোসেন, অলক কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।