শিবগঞ্জে আন্তবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চবিদ্যালয়ের মাঠে গত ১ ফেব্রুয়ারি আন্তবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। চলমান ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করেছে। এ উপলক্ষে এক সভা ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন আমিনুর ইসলাম, আব্দুস সালাম বাবু, সাহিদুল ইসলাম, সাজেদুর রহমান, শাহনেওয়াজ হোসেন, হারুন-উর-রশিদ, শাহাবুদ্দীন শিবলী, ইমরান হোসেন, উজ্জ্বল হোসেন, আমিরুল ইসলাম, মামুনুর রশিদ, চয়ন ইসলাম প্রমুখ। উদ্বোধনী খেলা বগুড়া জেলা একাদশ ও ঠাকুরগাঁও জেলা একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা একাদশ ১-০ গোলে জয়ী হয়।ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা: উপজেলার সৈয়দপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের মাঠে স্থানীয় যুব সংঘ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান। আবদুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এ বি এম কামাল সেলিম, মতিয়ার রহমান, মাহমুদ হাসান, ওয়ারেস হোসেন, জাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, তানভির আহমেদ প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করা হয়।