শিবগঞ্জে আন্তস্কুল-মাদ্রাসা ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় ও ডিগ্রি কলেজ মাঠে ২০ সেপ্টেম্বর ৩৯তম আন্তস্কুল-মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও অন্য ব্যক্তিদের উপস্থিতিতে খেলার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন। প্রথম দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হয়। কিচক উচ্চবিদ্যালয় ও দহপাড়া সিনিয়র মাদ্রাসার মধ্যে খেলায় দহপাড়া; শব্দলদীঘি উচ্চবিদ্যালয় ও গোবিন্দপুর দাখিল মাদ্রাসার মধ্যে গোবিন্দপুর এবং মোকামতলা ও গাংনগর উচ্চবিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত খেলায় মোকামতলা উচ্চবিদ্যালয় জয়লাভ করে। খেলা পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক আবদুল হান্নান, প্রাণগোপাল দাস, সাইফুল ইসলাম, ফজলে রাব্বী, মোজাহার হোসেন।