শিবগঞ্জে ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (ইউএসএ) উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উপজেলার শিক্ষার্থীদের নিয়ে এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোকামতলা মহিলা ডিগ্রি কলেজে ২০ সেপ্টেম্বর সংগঠনের আহ্বায়ক এ কে এম হাবিবুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন আবদুল মুত্তালিব। বক্তব্য দেন আতাউল হক, মুহাম্মদ আবদুল মতীন সরদার, আবু শাহীন, রনি আহম্মেদ, ইস্রাফিল ইসলাম, জাকিরুল ইসলাম, মতিউর রহমান, ইসমাইল হোসেন, মাসুদ রানা, মকবুল আহম্মেদ প্রমুখ।