শিবগঞ্জে কেজি স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুরিয়া মরহুম আবদুর রশিদ মেমোরিয়াল কেজি স্কুলে ১২ অক্টোবর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আফছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর শাহে আলম। পরে পুরস্কার বিতরণী সভায় বক্তব্য দেন এম এ আলিম, আতাউর রহমান, রওশন আলী, আবদুল ওয়াদুদ, আইনুল হক, আসাদুজ্জামান নূর, রফিকুল ইসলাম, ওসমান গনি, উজ্জ্বল হোসেন, ওবাইদুর রহমান প্রমুখ।