শিবগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছাতরা মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ১২ এপ্রিল অনুষ্ঠিত হয়। দিনভর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ উপলক্ষে বিকেলে এক সভা কছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুত্ফর রহমান। বক্তব্য দেন তৌহিদুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শামিম ইকবাল, কামরুল ইসলাম, নজরুল ইসলাম, মোজাম্মেল হক, আফজাল হোসেন প্রমুখ। পরে প্রধান অতিথি এলাকার গরিব-মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে পোশাক বিতরণ করেন।