শিবগঞ্জে ক্ষুদে গানরাজেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলা মাতিয়ে গেল ক্ষুদে গানরাজেরা। গত ৯ জানুয়ারি উপজেলার আমতলী মডেল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্ষুদে গানরাজ জুয়েল রানা, স্মরণ ও আশা গান পরিবেশন করে। এ তিনজন ছাড়াও ঢাকা, নীলফামারী ও ঈশ্বরদী থেকে আসা শিল্পীরা অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে। এর আগে এক আলোচনা সভা ভাষাসৈনিক ও সাবেক তথ্যসচিব বাহাউদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এ কে এম হাফিজুর রহমান। বক্তব্য রাখেন এম এ হাশেম, মোস্তাফিজুর রহমান, মীর লিয়াকত আলী, এ বি এম জাহিদুল ইসলাম, মতিয়ার রহমান, এ বি এম কামাল সেলিম, তৌহিদুর রহমান, মহরম আলী প্রমুখ।