শিবগঞ্জে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিদ্যালয়-মাদ্রাসা পর্যায়ের ৩৯ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা গত ৩ মার্চ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৪টি বিদ্যালয় ও মাদ্রাসার অংশ গ্রহণে ক্রিকেট প্রতিযোগিতা, ভলিবল, ব্যাটমিন্টনসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রিকেটে শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়, ভলিবলে গাংনাগড় উচ্চবিদ্যালয়, ব্যাটমিনটনে শিবগঞ্জ পাইল উচ্চবিদ্যালয় বিজয়ী হয়। পরে শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুত্ফর রহমান। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।