শিবগঞ্জে ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নে ২০ অক্টোবর বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা মাঝিহট্ট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় চালুঞ্জা কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে কেলুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়। পরে এক পুরস্কার বিতরণী সভা আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শামীম ইকবাল। এতে বক্তব্য দেন মালেক উদ্দিন, আবু বক্কর সিদ্দিক, আবুল কাশেম, ফজলুল হক, আশেকুল ইসলাম, সামিউর রহমান প্রমুখ। অপর দিকে আটমূল ইউনিয়নের চন্দনপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফেনীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে। পরে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুস ছোবাহান, সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম কবীর, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আফজাল হোসেন, জালাল উদ্দিন প্র্রমুখ।