শিবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের চূড়ান্ত খেলা গত ৩১ অক্টোবর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম করতকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত খেলায় ৩-১ গোলে করতকোলা জয়লাভ করে।খেলাটি পরিচালনা করেন জিন্না মিয়া, সহকারী হিসেবে ছিলেন আবদুল হান্নান ও ফজলে রাব্বী। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাফিয়া আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক, শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক, টাটকা গ্রুপের পরিচালক ফজলুল বারী, গোলাম কবির, শামিম ইকবাল, ফজলুল হক প্রমুখ।