শিবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ২৪ অক্টোবর বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ইউনিয়ন পর্যায়ের বিজয়ী দলগুলো নিয়ে উপজেলা পর্যায়ে ১২টি ইউনয়ন ও একটি পৌরসভার প্রাথমিক বিদ্যালয় এ খেলায় অংশ নেয় । টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাফিয়া আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, ফজলুল বারী, পুরাণচন্দ্র বর্মণ, আজিজুল হক, তৌহিদুর রহমান, গোলাম কবির, হাবিবুল আলম, জালাল উদ্দিন, ফজলুল হক, তাজমিলুর রহমান প্রমুখ।