শিবগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভবানীপুরে ২৩ জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান। ভবানীপুর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি উপাধ্যক্ষ শামীম আহম্মেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বক্তব্য দেন সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান মোরতেজার রহমান, কামাল সেলিম নবাব আলী মণ্ডল, মোকছেদুর রহমান, মাহমুদ হাসান তৌফিক, সিরাজুল ইসলাম, ওয়ারেস আলী, আবু জাফর, ইনছান আলী প্রমুখ।সচেতন সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠানবগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান নামাপাড়া গ্রামে ২৩ জানুয়ারি এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহাস্থান সচেতন সংঘ তাদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। আব্দুস ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য দেন শাহ্ এম এ জলিল, মাকতুম আহমেদ, এস এম তাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, লুত্ফর রহমান, আব্দুল করিম প্রমুখ।