শিবগঞ্জে ব্যতিক্রমী ঈদপুনর্মিলনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ সেপ্টেম্বর শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের রউফ মিঞার আম্রকাননে কয়েকজন তরুণের উদ্যোগে ব্যতিক্রমী ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে শিবগঞ্জের বামন গ্রাম, রানীনগর ও গুপ্তমানিক গ্রামের প্রায় ২০০ দরিদ্র প্রতিবন্ধী, বৃদ্ধ ও এতিম শিশুদের নিমন্ত্রণ করা হয়। মো. রুহুল আমিনের সভাপতিত্বে ঈদপুনর্মিলনীতে প্রধান অতিথি ছিলেন ওই এলাকার প্রবীণ ব্যক্তিত্ব মো. গিয়াসউদ্দিন আহম্মেদ। আমন্ত্রিত সমাজের দুস্থ, অসহায় লোকজনের হাতে চিনি, সেমাই, তেলের একটি করে প্যাকেট দেওয়া হয়। তাদের চিকিৎসাসেবা দেন সিদ্দিকুর রহমান। অসুস্থ ব্যক্তিদের মধ্যে ওষুধ বিতরণ করা হয়। সবশেষে আমন্ত্রিতদের নিয়ে আয়োজকদের ভূরিভোজ অনুষ্ঠিত হয়।