শিবগঞ্জে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া বালিকা উচ্চবিদ্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় গত ২৫ ফেব্রুয়ারি। বিদ্যালয় মাঠে দিনভর বিভিন্ন খেলাধুলা ও বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে এক সভা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, কামাল সেলিম, মতিয়ার রহমান, নবী নাজমুল হক তালুকদার, মোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।