শিবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত-নন্দীপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ে ১৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১২ এপ্রিল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে এক সভা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়দানহাট্টা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুনু মণ্ডল। আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেসরাইল হোসেন, আওয়ামী লীগ নেতা মেসবাউল আলম, ব্যবসায়ী শরিফুল ইসলাম, রাসেল মাহমুদ, শাহ আলম, শহিদুল ইসলাম, আইনুল হক, নূরহাজান বেগম, তরিকুল ইসলাম, আনিছুর রহমান, মোসলেম উদ্দিন, ফরহাদ হোসেন প্রমুখ।