শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত, আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কলাবাড়িতে একটি পিকআপ ভ্যান ও একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়েছে। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো উপজেলার টোলবাড়ি গ্রামের দক্ষিণপাড়া এলাকার বাবু (২২) ও সিপা খাতুন (১০)।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আজ সকাল নয়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ স্থলবন্দর মহাসড়কের কলাবাড়ি এলাকায় একটি পিকআপ ভ্যান ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটির যাত্রী বাবু ও সিপা ঘটনাস্থলেই নিহত হয়। আহত হন সিপার মা রোকেয়া খাতুনসহ তিনজন।ওসি আরও জানান, আহতদের শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ভটভটি ও পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে।