শিবগঞ্জে ৩দিন ব্যাপী বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় ২০ জুলাই তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মেলা চত্বরে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন (অতিরিক্ত) জেলা প্রশাসক (সার্বিক) কমলারঞ্জন দাশ।