শিবগঞ্জের করতকোলা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার করতকোলা জোনাব আলী ইসলামিয়া উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুত্ফর রহমান, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান বিউটি বেগম, রায়নগর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আবদুল খালেক, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাফিয়া আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন, ফিরোজ আহমেদ, শহিদুল ইসলাম, উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফরুল ইসলাম প্রমুখ। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।