শিবগঞ্জের গাংনগরে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর মর্নিংসান কেজি স্কুলে গত ১ এপ্রিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান । ভক্ত সখা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম, বিএনপির নেতা সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন শিবলী, যুবলীগ নেতা আবদুল হাই, বিদ্যালয়ের পরিচালক দোলন সরকার, শিক্ষক অনিল সরকার, শিক্ষিকা শিউলী খাতুন, রবিউল ইসলাম, আপেল মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে। পরে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।