শিবচরে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরের বন্দরখোলা এলাকায় আজ শুক্রবার সকালে ঢাকাগামী একটি মিশুক থেকে দুটি এলজি, ১৪টি গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, ফরিদপুরের ভাঙ্গা থেকে একটি মিশুকে চড়ে চারজনের একটি দল ঢাকা যাচ্ছিল। পথে ওই এলাকায় হাইওয়ে পুলিশ মিশুকটিতে তল্লাশি চালায়। এ সময় সন্ত্রাসী দলটি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সিরাজ হাওলাদার (৩৬) ও রুবেল মোল্লা (২৫) নামের দুই সন্ত্রাসীকে ধরে ফেলে। পরে তাঁদের সঙ্গে থাকা ব্যাগ থেকে অস্ত্র, গুলিসহ গ্রিল কাটার যন্ত্র, কালো মুখোশ ও কালো হাফপ্যান্ট উদ্ধার করে। সিরাজ হাওলাদার নারায়ণগঞ্জের ফতুল¬ার পঞ্চবটী এলাকার এবং রুবেল মোল¬া ভাঙ্গা উপজেলার বামনকান্দা এলাকার বাসিন্দা।