শিবচরে আন্তস্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিবচর উপজেলা আন্তমাধ্যমিক স্কুল ও মাদ্রাসা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ৭ জানুয়ারি শিবচর পৌরসভার হাতির বাগান মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ সাংসদ নুর-ই-আলম চৌধুরী লিটন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল প্রমুখ।