শিবচরে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলায় গোমস্তা বাড়ির কাছে আজ বৃহস্পতিবার সকালে ট্রাকচাপায় কাওসার শিকদার (৪২) নামের একজন স্কুলশিক্ষক নিহত হয়েছেন। কাওসার শিকদার শেখ ফজিলাতুন্নেছা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষক ছিলেন। তিনি শিক্ষকতার জন্য এলাকায় সুপরিচিত ছিলেন।পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ফজরের নামাজ শেষে কাওসার শিকদার প্রাতর্ভ্রমণে বের হন। এ সময় পাঁচ্চর থেকে জাজিরাগামী মালভর্তি একটি ট্রাক শিবচর পৌর এলাকায় সেতু থেকে নিচে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই শিক্ষককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘাতক ট্রাকটিকে শনাক্ত বা আটক করতে পারেনি।