শিবচরে নৈশকোচ ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচরে গতকাল শনিবার রাতে যাত্রীবাহী নৈশকোচের সঙ্গে গরুবোঝাই একটি ট্রাকের সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ফরিদপুর ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপে্লক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করলেও চালকেরা পালিয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন: সাথী আক্তার (২০), রবিউল ইসলাম (২৬), আবু বক্কর (৩০) ও সাইফুল ইসলাম।পাচ্চর হাইওয়ে পুলিশ ফঁাড়ির সার্জেন্ট খালিদ হোসেন জানান, গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কে সন্ন্যাসীরচরের দেৌলতপুরে হাজী শরিয়তউল্লাহ সেতু এলাকায় ঢাকা থেকে মাদারীপুরগামী সার্বিক পরিবহনের সঙ্গে বিপরীতমুখী গরুবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ ও এক পাশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সাথী আক্তার, রবিউল ইসলাম ও আবু বক্কর নিহত হন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপে্লক্সে নেওয়ার পর চিকিত্সাধীন অবস্থায় মারা যান সাইফুল ইসলাম। নিহত সাথীর স্বামী মিলনসহ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে শিবচর থানা, পাচ্চর ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।