শিবচরে প্রীতি ফুটবল ম্যাচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঠোর পরিশ্রমের ফাঁকে একটু বিনোদনের প্রত্যাশায় ২৩ জুলাই মাদারীপুর জেলার শিবচর উপজেলার নন্দকুমার ইনস্টিটিউশনের মাঠ প্রাঙ্গণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) আয়োজন করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস, প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান, স্বাচিপ মাদারীপুরের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া ও শিবচর আওয়ামী লীগের সভাপতি আ. মজিদ।