শিবচরে বজ্রপাতে একজন নিহত, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচরের চরজানাজাতে বজ্রপাতে একজন নিহত ও দুজন আহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। শিবচরের পদ্মা বেষ্টিত চরজানাজাতের জয়নুদ্দিন শেখকান্দি গ্রামে একটি কাচারি ঘরের ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ঘরে থাকা সাগর কাজী (১৫) ঘটনাস্থলেই মারা যায়। সে ইলিয়াস আহম্মেদ চৌধুরী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।এ ছাড়া বজ্রপাতে আহত হন নিহতের বড় ভাই নজরুল ইসলাম (২০) ও রাজীব মিয়া (২১)। আহত নজরুল ইসলাম ও রাজীব মিয়া একই স্কুলের দশম শ্রেণীর ছাত্র।