প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুর জেলার শিবচর লিটন চৌধুরী উচ্চবিধ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৯ মার্চ অনুষ্ঠিত হয়। হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, শিবচর থানা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস, ভাইস চেয়ারম্যান সামসুদ্দিন খান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক।বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ী ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।