শিবচরে মাইক্রোবাসের চাপায় আনসার সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরে মাইক্রোবাসের চাপায় আনসারের এক সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।নিহত ওই আনসার সদস্যের নাম আশু চোকদার। এলাকাবাসীরা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের পাচ্চর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসটি তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।পাচ্চর হাইওয়ে সার্জেন্ট আসাদুজ্জামান বলেন, মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে। নিহতের লাশটি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।