শিবির দেখে গুলির নির্দেশ দেইনি: বেনজীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিবিরকর্মীকে দেখামাত্র পুলিশকে গুলি করার কোনো নির্দেশ দেওয়া হয়নি বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ। তিনি বলেন, এটি ‘মিডিয়ার সৃষ্টি’।আজ রোববার মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির কমিশনার এ কথা বলেন।বেনজীর আরও বলেন, জামায়াত-শিবির যদি শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে, তাহলে পুলিশ বাধা দেবে না। কিন্তু কোনো গোষ্ঠী সহিংস ঘটনা ঘটানোর চেষ্টা করলে পুলিশ তা ঠেকানোর চেষ্টা করবে।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ট্রাইব্যুনালের নিরাপত্তাব্যবস্থা দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।