শিবির নেতা গোলাপ গ্রেপ্তার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি শামসুল আলম ওরফে গোলাপকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বুধবার সকালে ঢাকায় আসার পথে যমুনা সেতুর পূর্ব প্রান্ত থেকে তাঁকে গ্রেপ্তার করেন র্যাব-১-এর সদস্যরা।আজ বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ্র্যাব তাঁর গ্রেপ্তারের কথা জানাবে বলে জানা গেছে।গতকাল রাতে শিবিরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শামসুল আলম গতকাল সকাল সাড়ে আটটার দিকে বাসে করে ঢাকায় আসছিলেন। যমুনা সেতুর পূর্ব প্রান্তে আসার পর র্যাবের সদস্যরা তাঁকে আটক করেন। তবে তিনি কোথায় আছেন, তা কেউ জানাতে পারেনি।্র্যাবের পক্ষ থেকে অবশ্য গতকাল বিষয়টি নিশ্চিত করা হয়নি।শিবিরের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এভাবে শিবিরের নেতাদের গ্রেপ্তার অব্যাহত রাখা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ফারুক হত্যা মামলায় শিবিরের নেতা গোলাপকে গ্রেপ্তার দেখানো হবে। তাঁকে আজই রাজশাহী পাঠানো হতে পারে বলে জানা গেছে।