শিবির নেতা মর্তুজা এক দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজকল্যাণ ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক গোলাম মর্তুজাকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করে রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন।নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত শনিবার গভীর রাতে গোলাম মর্তুজাকে নগরের প্যারা মেডিকেলের সামনে থেকে পুলিশ আটক করে। পরে রাজপাড়া থানার মাধ্যমে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।