শিবির নেতাদের পদত্যাগে নিশ্চুপ নিজামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিবিরের কেন্দ্রীয় কার্যপরিষদের নেতাদের গণপদত্যাগ সম্পর্কে নিশ্চুপ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। আজ মঙ্গলবার বিষয়টি সম্পর্কে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কিছুই বলার নেই।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে আজ প্রধান অতিথি ছিলেন নিজামী। অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার দেশ থেকে জামায়াত-শিবিরসহ ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে চাইছে। জিহাদ আর সন্ত্রাস এক নয়। নিজামী বলেন, পরিস্থিতি উত্তপ্ত করতেই ষড়যন্ত্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যা এবং সারা দেশে চিরুনি অভিযানের নামে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযান চলছে।ভাষণ শেষে নিজামীর কাছে শিবিরের ২৬ নেতার পদত্যাগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমি কোনো মন্তব্য করব না।’