শিবিরের আগুন ও ভাঙচুর, আটক ৫৫ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল এলাকায় আজ সোমবার সকালে ঝটিকা মিছিল বের করেন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শিবিরের কর্মীরা এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন ও পুড়িয়ে দেন। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৫৫ জনকে আটক করা হয়েছে।ঝটিকা মিছিল, সংঘর্ষ, ভাঙচুর ও আগুনপ্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১০টার দিকে মতিঝিলের শাপলা চত্বর থেকে একটি ঝটিকা মিছিল নিয়ে দৈনিক বাংলা মোড়ের দিকে যেতে থাকেন কয়েক শ শিবিরকর্মী। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এ সময় তাঁরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও তাতে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে।শিবিরের দাবিঘটনা সম্পর্কে দেওয়া ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য-বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাতের ভাষ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল বাতিল করে আটক নেতাদের মুক্তি ও শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহিয়ার মুক্তির দাবিতে এবং শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাসের প্রতিবাদে আজ শিবিরকর্মীরা মিছিল বের করেন। এ সময় পুলিশের কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেটে অন্তত ৫০ জন শিবির-কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলেও তাঁর দাবি।পুলিশের বক্তব্যমতিঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোক্তাদির প্রথম আলো ডটকমকে জানান, জামায়াতের তাণ্ডবে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়াতুজ্জামান মোল্লাসহ অন্তত ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে।আটক ৫৫মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান প্রথম আলো ডটকমকে জানান, এ পর্যন্ত ৫৫ জন শিবির-কর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে মতিঝিল থানায় ২৮, পল্টন থানায় ২০ ও শাহজাহানপুর থানায় সাতজনকে আটক করা হয়। তাঁর দাবি, আটক ব্যক্তিরা আজ সকালে শুধু পুলিশের ওপরই হামলা চালায়নি, জনগণের মালামালের ওপরও হামলা করেছে।হামলার আগাম তথ্য ছিল: আইজিপিপুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার দাবি করেছেন, শিবিরের আজকের অরাজকতার ব্যাপারে পুলিশের কাছে আগাম তথ্য ছিল। শিবিরের হামলা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থা পরিদর্শনে হাসপাতালে গিয়ে তিনি এ কথা বলেন।তথ্য থাকার পরও পুলিশ কেন ব্যবস্থা নিল না—সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি আইজিপি।