শিবিরের কেন্দ্রীয় দুই নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াসিন আরাফাত, মানবসম্পদ শাখার সহকারী সম্পাদক সদরুল ইসলাম ও অপর এক সহযোগীকে আটক করেছে রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক অভিষেক আহমেদ প্রথম আলো ডটকমকে আজ রোববার এ তথ্য জানান।র‌্যাবের দাবি, গতকাল রাত সাড়ে ১২টায় রাজধানীর গোপীবাগ এলাকা থেকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দুই নেতা ও তাঁদের এক সহযোগীকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও সাংগঠনিক বই উদ্ধার করা হয়েছে।