শিবিরের দুই নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকা থেকে আজ সোমবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়।এই দুই নেতা হলেন সংগঠনটির শিক্ষাবিষয়ক সম্পাদক মোবারক হোসেন ও কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের সদস্য রাসেল আহমেদ।ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান জানান, তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, প্রচারপত্র, কম্পিউটার ও সিডি উদ্ধার করা হয়েছে।