শিবিরের সভাপতি দেলোওয়ার ১৪ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিবিরের সভাপতি দেলোওয়ার হোসেনকে দুই মামলায় ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার মহানগর হাকিম হারুন অর রশীদ এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।দেলোওয়ারের সঙ্গে গ্রেপ্তার হওয়া মাহমুদ হাসান ও শোয়েব সরকারকে এই দুই মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে করা দুটি মামলায় এই তিনজনকে ১০ দিন করে ২০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। পরে আদালত প্রত্যেককে সাত দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মাহবুবুর রহমান ও আফজাল হোসেন এ রিমান্ড আবেদন করেন।