শিবিরের সাত নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে দেশীয় অস্ত্রসহ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের সাতজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ছাত্ররা হলেন—লোকমান আহমদ (১৯), সাকের আহমদ (২০), মাহাদী হাসান (২৩), হেলাল (২৩), জসিমউদ্দিন (২৪), আবদুর রহমান (২০) ও সোহেল মিয়া (২০)।পুলিশ জানায়, গতকাল শিবিরের পোস্টার লাগানোকে কেন্দ্র করে শহরের চৌমোহনা এলাকায় ও শ্রীমঙ্গল সড়কের হাসপাতাল এলাকায় ইসলামী ছাত্রশিবির ও তালামীযে ইসলামিয়ার মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে ইসলামপন্থী সংগঠন তালামীযে ইসলামিয়ার চারজন ও শিবিরের একজন কর্মী আহত হন। এ ঘটনায় রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ও শহরের পুরান হাসপাতাল এলাকা থেকে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে সাতটি চায়নিজ কুড়াল, আটটি রামদা, বেশ কয়েকটি সিডি ও ভিডিও ক্যাসেটসহ বিপুল সংখ্যক জেহাদি বই উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, গ্রেপ্তার ওই সাতজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।