শিবিরের সাবেক নেতা রেজাউল ৪ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি রেজাউল করিমের বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগ রমনা থানায় দায়ের করা একটি মামলায় আজ সোমবার এই রিমান্ড মঞ্জুর করেন আদালত।মহানগর গোয়েন্দা পুলিশ আজ রেজাউলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাঙ্গুনিয়ার একটি মামলায় গ্রেপ্তার হওয়া রেজাউল করিমকে ওই মামলা থেকে এ মামলায় গ্রেপ্তার দেখাতে ২১ জুন আবেদন করে ডিবি পুলিশ। পরে ওই দিনই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের আদেশে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।