শিবিরের হামলা মামলার মূল নথি নেই, পরবর্তী তারিখ আগামী ৪ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগের ওপর হামলার সময় পুলিশের ওপর ছাত্রশিবিরের সহিংস হামলার অভিযোগে করা মামলার মূল নথি না থাকায় আদালত আগামী ৪ এপ্রিল পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করেছেন। আজ বুধবার ওই মামলায় শিবিরের ১৬২ নেতা-কর্মীকে আদালতে হাজির করলে রাজশাহী মহানগর হাকিম আমিরুল ইসলাম এ আদেশ দেন।আজ বুধবার দুপুরে ওই মামলায় শিবিরের ১৬২ নেতা-কর্মীকে আদালতে হাজির করা হয়। এঁদের মধ্যে মহানগর জামায়াতের আমির এবং সেক্রেটারি জেনারেলও ছিলেন। আদালত চত্বরে নেওয়া অন্য আসামিদের প্রিজনভ্যানে রেখেই শামসুল, জিয়া, ওয়াহাব, আবদুস সালাম, আসাদুল, ফাহিম ও মোসলেহ উদ্দিনকে এজলাসে হাজির করা হয়। অন্যদের গাড়ির ভেতরেই গণনা করা হয়। তবে, পরীক্ষার কারণে গ্রেপ্তার হওয়া অন্য পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়নি।এ সময় আদালত চত্বরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।