শিবিরের ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজের জিয়া ছাত্রাবাসে গত সোমবার রাতে সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক সারোয়াত হোসেন মামলাটি করেন।ঘটনার দিন রাতে ছাত্রাবাস থেকে আটক করা ৩৯ জনের মধ্যে ৩৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে সালাউদ্দিন আহমেদ, আরিফ হাসান, আল আমিন, মোবাশ্বের হোসেন ও আলাউদ্দিনকে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁরা ছাত্রশিবিরের মেডিকেল কলেজ শাখার সদস্য বলে জানা গেছে।মামলার এজাহারে অভিযোগ করা হয়, ছাত্রাবাসের কয়েকটি কক্ষে ভাঙচুরের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, অধ্যক্ষের অনুরোধে আটক ৩৪ জন শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে। ছাত্রাবাসের তত্ত্বাবধায়কের করা মামলায় পাঁচজন শিক্ষার্থীর নাম থাকায় তাঁদের জেলহাজতে পাঠানো হয়।কলেজের ছাত্র, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কলেজের অধ্যক্ষ সম্প্রতি জিয়া হলের কিছু সিট ছাত্রলীগের কর্মীদের নামে বরাদ্দ দেন। ছাত্রলীগের কর্মীরা সোমবার রাতে সেই সিটগুলোতে উঠতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। রাত সোয়া ১২টার দিকে ছাত্রলীগের কর্মীরা ছাত্রাবাসের কয়েকটি কক্ষ ভাঙচুর করেন। এ সময় উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু উভয় পক্ষ ছাত্রাবাসের ভেতরে ও বাইরে চার ভাগে বিভক্ত হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেগ পেতে হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ৩৯ জন শিক্ষার্থীকে আটক করে।